ভিয়েতনামে ফের করোনার সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (নভেল করোনাভাইরাস) এর প্রথম সংক্রমণ ঢেউ মোকাবিলায় ‘সফল’ ভিয়েতনামে নতুন করে ১২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে ফেরা ভিয়েতনামের নাগরিকদের একটি দলকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল পাওয়া গেছে।
এর আগে, স্বাস্থ্য বিভাগের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে করোনা শনাক্তকরণ পরীক্ষা এবং কেন্দ্রীয় আইসোলেশন ও কোয়ারেনটাইন ব্যবস্থাপনার মাধ্যমে করোনা মোকাবিলায় সফলতার অনন্য নজির সৃষ্টি করেছিল ভিয়েতনাম।
নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের প্রতিবেশী হিসেবে উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকার সম্ভাবনা থাকলেও ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, দেশটিতে নতুন ১২ জনসহ এখন পর্যন্ত মাত্র ৩৯৬ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৬০ জনই চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন। ৩৬ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। কোনো প্রাণহানি নেই। এছাড়াও, তিন মাসের বেশি সময় ধরে দেশটিতে করোনা সংক্রমণের কোনো ঘটনা ছিল না।
প্রসঙ্গত, ভিয়েতনামে মঙ্গলবার (২১ জুলাই) অবধি দুই লাখ ৭৫ হাজার জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed