তাহিরপুরে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে নৌকাডুবিতে নিখোঁজ মো. তৌফিক মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামর সিরাজ মিয়া ছেলে।
রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাঠলাই নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বালিয়াঘাট বাজার থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের ১৮ জন বাড়ি ফিরছিলেন। শ্রীপুর উত্তর ইউনিয়নের পাঠলাই নদীতে পৌঁছালে প্রবল বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তৌফিক মিয়া পারেননি। আজ ভোরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পাঠলাই নদীতে নৌকাডুবির খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। আজ একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed