Main Menu

কামরানের চেহলাম উপলক্ষে দোয়া ও শিরণী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর চেহলাম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে দুপূর পর্যন্ত এ চেহলাম উপলক্ষে খতমে কোরআন, মিলাদ,দোওয়া ও শিরনী বিতরন করা হয়।

বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে বদর উদ্দিন আহমদ কামরান এর পরিবারের উদ্যোগে নগরীর ছড়ারপাড়স্হ নিজ বাসভবনে রাতভর খতমে কোরআন, শুক্রবার সকালে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এছাড়াও সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সিলেট মহানগর আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মাধ্যমে এ কর্মসূচী পালন করা হয়।

শুক্রবার জুমআার নামাজের সময় সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদ, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, ধোপাদিঘীর পাড়স্হ সিলেট সিটি করপোরেশন জামে মসজিদ, গাজী বোরহান উদ্দিন (রঃ) জামে মসজিদ সহ নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে মিলাদ, দোওয়া ও শিরনী বিতরন করা হয়।

এ উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন সামাজিক সংগঠন ও এ কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ত হয়ে স্ব স্ব ব্যানারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকল স্থানেই সিলেট নগরবাসীর প্রিয়নেতা মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান এর জন্য অশ্রুভরা কন্ঠে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর পুত্র সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আারমান আহমদ শিপলু তাঁর পিতার চেহলামে সিলেটসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান গত ১৪ জুন দিবাগত রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পর দিন ১৫ জুন বাদ জোহর দু’দফা জানাজা শেষে সিলেট নগরীর মানিক পীর (রঃ) কবরস্থানে তাঁকে চিরনিন্দ্রায় সমাহিত করা হয়।

Share





Related News

Comments are Closed