সিলেটে সুরমার পানি কমলেও বাড়ছে কুশিয়ারার পানি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। কুশিয়ারা নদীর পানি আমলসীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ এ তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তিনটি পয়েন্টে পানি শুক্রবার সন্ধ্যা ৬টায় যথাক্রমে বিপদসীমার ৫৭, ১৫ ও ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সিলেটে সুরমার পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর শুক্রবারের সন্ধ্যার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা দেখা দেয়। বর্তমানে বন্যার পানি কিছুটা কমলেও পানি নামার সাথে সাথে দুর্ভোগও বাড়ছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দারা কিছুটা উদ্বেগে রয়েছেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed