টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাষ্টার পাড়ার একটি বাসায় একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাড়িটি এখন পুলিশ ঘিরে রেখেছে।
শুক্রবার সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ভ্যানরিকশা ব্যবসায়ী গণি মিয়া (৪৫), তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীল সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে ৪ জনের লাশ পড়ে থাকতে দেখা যায়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, নিহত ৪ জনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কী কারণে তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশগুলো থেকে দুর্গন্ধ বের হওয়ায় কয়েকদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা করছে পুলিশ।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed