Main Menu

সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ৬,৪০৬, মৃত্যু ১১৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট বিভাগের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬,৪০৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১১৩ জন এবং এ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,৫৪৫ জন।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য বিভাগীয় সিলেটের পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, চার জেলার মোট আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩,৩২৩ জন, সুনামগঞ্জে ১,২৪৯, হবিগঞ্জে ১০১৭ ও মৌলভীবাজার জেলায় ৮১৭ জন।

চার জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৫ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৮ জন করে মারা গেছেন।

চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৫২ জন, সুনামগঞ্জে ৯১৮ জন, হবিগঞ্জে ৪৬৬ জন, মৌলভীবাজারে ৪০৯ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৩ জন। এর মধ্যে সিলেটে ৯০ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ৬০ জন ও মৌলভীবাজারে ২৫ জন।

সিলেটে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানীর ল্যাবে সিলেট জেলার ও শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনাগুলো পরীক্ষা করা হয়। এছাড়া বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনাগুলো ঢাকার ল্যাবে পরীক্ষা করা হয়।

Share





Related News

Comments are Closed