Main Menu

নীলফামারীতে ট্রাংকের ভিতরে যুবকের লাশ

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় তালা লাগানো একটি ট্রাংকের ভিতর হতে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা শিঙ্গহারা বনবিভাগের ডোমার সড়কের পাশ হতে ট্রাংকের তালা ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধার করে সিআইডি, পিবিআই, ডিবি ও পুলিশের সদস্যরা। এসময় শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

জানা যায়, ওই এলাকার আখতারুজ্জামান নামের এক ব্যাক্তি গতকাল বুধবার রাত ১২টার দিকে উক্ত সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ট্রাংক দেখতে পায়। তিনি পাশর্নিবর্তী কয়েকজন দোকনদারকে বিষয়টি অবগত করেন। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত এসে ট্রাংকের স্থানটি ঘিরে রাখে।

তালা লাগানো ট্রাংকটিতে বিস্ফোরক থাকার সন্দেহে সিআইডির বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যদের উপস্থিতিতে তালা ভাঙা হয়। ট্রাংকটিতে কাথাসহ বিভিন্ন কাপড়ে মোড়ানো একটি গলিত লাশ পাওয়া যায়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে রাখে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রংপুর বিভাগের পিবিআই পুলিশ দপ্তরে জানানো হয়।

এরপর বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপার, সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাংঙ্কের দুইটি তালা ভেঙ্গে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

সূত্র মতে, লাশের সঙ্গে কিছু চিকিৎসার কাগজপত্র পাওয়া যায় ২০১৯ সালের। চিকিৎসাপত্রে জিয়া রহমান নাম লিখা রয়েছে। সেখানে ঠিকানা দেখা যায় দিনাজপুর জেলা। লাশ ময়না তদন্তের জন্য নীলফামারীর মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। এটি রহস্যজনক ঘটনা। আমরা পুলিশ বিভাগের পক্ষে দ্রুত তদন্ত করে লাশের আসল পরিচয় ও ঘটনার নেপথ্য উদঘাটন করতে সক্ষম হবো।

Share





Related News

Comments are Closed