সিলেটে শিশু অপহরনকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শিশু অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা। তাদের কাছ থেকে ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-সিলেট নগরীর লালদীঘিরপারের অবনিক ঘোষের পুত্র ঋষি (২০), নগরীর জল্লারপারের আনিসুর রহমানের পুত্র মোঃ আবুল আমিদ (১৯) এবং দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার কাবুল মিয়ার পুত্র সাব্বির ইসলাম (২০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে এসএমপি’র কোতয়ালী থানায় একটি অপহরন মামলা রুজু আছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed