Main Menu

সিলেটের দুই ল্যাবে ১৫০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আজ বুধবার ১৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১১২ জন ও শাবি’র ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হা্সপাতালের উপর পরিচালক হিমাংশু লাল রায় জানান আজ ওসমানীর ল্যাবে ১১২ জনের করোনা শনাক্ত হয়। ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া বুধবার ৮ জন চিকিৎসকেরও করোনা শনাক্ত হয় বলে জানা গেছে।

সিলেট জেলার শনাক্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় ৩৬, জকিগঞ্জে ৬ জন, বিয়ানীবাজারে ৪ জন, গোয়াইনঘাট উপজেলায় ১ জন, ফেঞ্চুগঞ্জে ১ জন, বিশ্বনাথে ১ জন রয়েছেন।

এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেটের ৩ জন ও সুনামগঞ্জের ৩৫ জন রয়েছেন।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১৪৮ ও সিলেটের ৪০ টি নমুনা মিলে মোট ১৮৮ টি নমুনা সংগ্রহ করে সবকটির পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্ত হওয়া নতুন ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ৩ জন ও সুনামগঞ্জের ৩৫ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

সব মিলিয়ে বুধবার (১৫ জুলাই) সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩২১ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২৭৮ জন রোগী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১২৪৮ জন, মৌলভীবাজারে ৭৯৭ জন ও হবিগঞ্জ জেলায় ৯৯৮ জন রোগী আছেন।

সিলেট বিভাগে এপর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন, আর মারা গেছেন ১০৭ জন।

এদিকে বুধবার পর্যন্ত সিলেটের চার জেলায় ১৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

Share





Related News

Comments are Closed