বিশ্বনাথে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভূক্ত দুই পলাতক আসামিকে গোয়াইনঘাট থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা সম্পর্কে দুই ভাই।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাতে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাটের শালুটিকর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার মনোকুপা গ্রামের আয়ুব আলীর ছেলে ইমরান মিয়া (২৩) ও আজাদ মিয়া (২৫)।
র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- আসামিদ্বয় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল। মামলাটি বিশ্বনাথ থানার তদন্তাধীন হওয়ায় আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৩ জুন বিকেলে উপজেলার মনোকুপা গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলামের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে দুই বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে নিহতরা হলেন- সমছু মিয়ার পক্ষের মনোকুপা গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী মখলিছ আলী (৬৫) ও নুরুল ইসলামের পক্ষের ওয়ারিছ আলী (৬০)।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed