Main Menu

সিলেটের দুই ল্যাবে ১৮১ জনের করোনা শনাক্ত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার ১৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪১ জন ও শাবি’র ল্যাবে ৪০ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এরধ্যে ১৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলায় ৬৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৮ জন রয়েছেন। এর মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।

Manual3 Ad Code

সিলেট জেলায় শনাক্ত ২৬ জনের মধ্যে ২৪ জনই সদর ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া বিশ্বনাথ ও বিয়ানীবাজার উপজেলার একজন করে রয়েছেন।

এদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সিলেটের ১০৬ ও সুনামগঞ্জের ৫৪টিসহ মোট ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার ও ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

Manual6 Ad Code

সব মিলিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৭১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২২৬ জন, সুনামগঞ্জে ১২০৯ জন, হবিগঞ্জে ৯৮৭ জন ও মৌলভীবাজারে ৭৪৯ জন।

Manual8 Ad Code

সিলেট বিভাগে এপর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন, আর মারা গেছেন ১০৭ জন।

এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটের চার জেলায় ১৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code