বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ ৬৮ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৮ লাখ ৭২ হাজার ৪৩৪ জনে।
এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৬৮ হাজার ২৯৬ জনে।
এ সময়ের মধ্যে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭০ লাখেরও বেশি মানুষ।
জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সোমবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছেন ৭২ হাজার ১০০ জন।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৭৪ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ১৭৬ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed