সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৫৮৯০, মৃত্যু ১০৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৯০ জনে। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ১০৩ জন।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন পর্যালোচনায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিভাগের তিন জেলার চেয়ে এগিয়ে আছে সিলেট জেলা। এ জেলায় সোমবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত ৩১২৫ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।
বুলেটিন অনুযায়ী, বিভাগের বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ১১৭৪ জন, হবিগঞ্জে ৯১১ জন এবং মৌলভীবাজারে ৬৮০ জন আক্রান্ত হয়েছেন মরণঘাতি এ ভাইরাসে। আর এ তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ৮ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিন অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সিলেটে বেশি হলেও সুস্থতার হার কম। সুস্থতার দিকে থেকে চার জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা এগিয়ে রয়েছে। চার জেলায় মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ২৩১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮০ জন। আর সুনামগঞ্জ জেলায় ৮৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া, হবিগঞ্জে ৪০৫ জন এবং মৌলভীবাজারে ৩৭৭ জন সুস্থ হয়েছেন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন-এর । ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত এ চিকিৎসক মারা যান। এরপর বিভাগে একে একে ১০৩ জন রোগী মারা গেছেন।
গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের বুলেটিন থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন আছেন ২১৬ জন। এর মধ্যে সিলেটে ১০৪ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৫৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন চিকিৎসাধীন আছেন।
Related News
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনেরRead More



Comments are Closed