পৃথিবীর দিকে ছুটে আসছে ধূমকেতু নিওওয়াইস!
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে আগুনে ধূমকেতু নিওওয়াইস৷ ১৪ জুলাই থেকে ভারতের আকাশে এই ধূমকেতুর জ্বলজ্বলে উপস্থিতি দেখা যাবে ৷
তার আরেক পরিচয় সি/২০২০ এফ৩ ৷ জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ জুলাই থেকে প্রতিদিন সূর্যাস্তের পর ২০ মিনিট দেখা যাবে নিওওয়াইজকে৷ এই উজ্জ্বল ধূমকেতুর রূপের ছটা এতটাই তীব্র যে তা কোনও টেলিস্কোপ ছাড়াই খালি চোখে নজরে পড়বে৷
ওড়িশা তারামন্ডলের উপনির্দেশক ডাঃ শুভেন্দু পটনায়ক জানিয়েছেন, চলতি বছরের মার্চে এই ধূমকেতুর কথা জানিয়েছিল নাসা৷ পৃথিবী থেকে এখন তার দূরত্ব মাত্র ২০ কোটি কিলোমিটার। নাসা স্পেস স্টেশন থেকে এর সাম্প্রতিক ছবিও পোস্ট করেন মহাকাশচারী বব বেহেনকেন ৷
১৪ জুলাই সূর্যাস্তের পর উত্তর পশ্চিম দিকে আকাশের নিচের দিকে দৃশ্যমান হবে এই উজ্জ্বল ধূমকেতু ৷ তারপর টানা প্রায় ২০ দিন ধরে একটু একটু করে আকাশের উপরের দিতে উঠতে দেখা যাবে নিওওয়াইজ’কে৷
উত্তর গোলার্ধ থেকে এই ধূমকেতুটি উত্তর আকাশে বেশি সময় ধরে দেখা যাবে। আগামী ২২-২৩ জুলাই পৃথিবীর সবথেকে কাছে থাকবে নিওওয়াইস৷ সে সময় দূরত্ব হবে ১০ কোটি কিলোমিটার৷ ধূমকেতু নিওওয়াইস-এর দুটি বিশাল লেজ থাকলেও তা পৃথিবীর কোনও ক্ষতি করবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ৷
Related News
হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন ফাঁদ থেকে বাঁচতে গোপন ৫ ট্রিক্সস
Manual5 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনলাইন প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। ভুয়া পরিচয়ে বার্তা পাঠানো,Read More
চার্জ না থাকায় বিদ্যুৎ বিলের টাকার জন্য ‘ভিক্ষা’ করছে রোবট!
Manual7 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। কোনো মানুষRead More



Comments are Closed