কমলগঞ্জে ফার্মাসিস্টের বদলী প্রত্যাহারের দাবি
এম এ ওয়াহিদ রুলু: মৌলভীবাজারের কমলগঞ্জে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট পরিতোষ শর্মার আকষ্মিক বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
রোববার (১২ জুলাই) দুপুর ১টায় কমলগঞ্জ থানা রোডস্থ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন করে। ফেস্টুনে বিভিন্ন ধরনের শ্লোগান লিখে ফার্মাসিস্ট পরিতোষ শর্মার বদলি স্থগিত করে, তাকে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে বহাল রাখার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মাসিস্ট পরিতোষের সেবার মান ভালো, ওনাকে আকষ্মিক বদলি করাটা আমরা মেনে নিতে পারছি না। কে বা কারা ক্ষমতার অপব্যবহার করে তাকে ১ দিনের মধ্যেই বদলী করিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সেবা দিয়ে আসছেন। তাই আমরা তার বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভঁ‚ইয়া বলেন, সরকারি চাকুরির নিয়ম অনুযায়ী মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় থেকে ফার্মাসিস্ট পরিতোষ শর্মার বদলী হয়েছে। এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আমার করার কিছু নেই। তিনি আরও বলেন, এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক কর্মরত আছেন। বর্তমানে তিনি কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ফার্মাসিস্ট পরিতোষ শর্মা কমলগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার বদলির আদেশ হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed