Main Menu

বৃহত্তর জৈন্তার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী

শাকিল আহমদ: বৃহত্তর জৈন্তা সহ সিলেটের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবীতে ১১জুলাই শনিবার বিকেলে হরিপুর বাজার বাসস্ট্যান্ডে তারুণ্যের আলো সিলেট এর উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হযয়েছে।

১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির অন্যতম সদস্য মাওলানা কুতুব উদ্দীন শিকদারের সভাপতিত্বে ও তারুণ্যের আলো সিলেট’র সিনিয়র সহ-সভাপতি এস ইউ সাদ্দাম’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফারুক আহমদ, এম শাহিন আলম,মনিরুজ্জামান মনির,জাকারিয়া আহমদ কিবরিয়া,মাওলানা জাকির,মোহাম্মদ শাহজাহান,তারুণ্যের সিলেট’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ সিদ্দিকী,মিডিয়া বিষয়ক সম্পাদক এম আর নোমান, সাংবাদিক শাকিল আহমদ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শামিম আহমদ,তারুণ্যের আলো সিলেট’র সহ-সভাপতি জাকারিয়া আহমদ আনসারী,অর্থ সম্পাদক আখলাকুর রহমান জনি, সহকারী ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক -রায়হান আল মুনিম, জসিম উদ্দীন,রফিক আহমদ, তারুণ্যের আলোর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আমজাদ উজ্জামান, মাওলানা জালাল উদ্দীন,হাফিজ ফাহিম নাজমুল, মাসুদ আশরাফ,হাফিজ আব্দুল ওয়াদুদ, সালমান আহমদ, কাওসার আমিন,সুলতান আহমদ,সালিম উদ্দীন, মামুন আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্যাসের দাবীতে আন্দোলনের এই ধাপে তারুণ্যের আলো সিলেটের মাঠ পর্যায়ের প্রথম প্রোগ্রামের মধ্য দিয়ে গ্যাস আন্দোলন শুরু হলো। গ্যাসের দাবী আদায় না হওয়া পর্যন্ত তারুণ্যের আলো সিলেট’র কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Share





Related News

Comments are Closed