সিলেট জেলায় আরো ৩২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৮ জন, বিয়ানীবাজারের ১ জন, বিশ্বনাথের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪ জনে। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩৯ জন, আর মারা গেছেন ৭৬ জন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed