বিশ্বনাথে প্রতারক সন্দেহে একজন আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নগদ প্রায় দেড় লাখ টাকা ও তিনশ সৌদি রিয়ালসহ প্রতারক সন্দেহে আইয়ুব শেখ (৫০) নামের এক ব্যক্তিকে থানা পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের জাকারিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করেন জনতা। আটককৃত আইয়ুব শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াকান্দা গ্রামের মৃত মুজিব শেখ’র পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে দোহাল গ্রামের চারিদিকে আইয়ুব শেখকে ঘুরতে দেখতে পান এলাকাবাসী। আর তার ঘুরাফেরা দেখে এলাকাবাসীর মনে সন্দেহ বাসা বাঁধে। আর তাই সন্দেহের এক পর্যায়ে আইয়ুবকে ঘুরাফেরার কারণ ও কোথায় যাবে জিজ্ঞাসা করা হলে তিনি মাদ্রাসায় থাকবে বলে জানায়। মাদ্রাসা মসজিদের ইমাম তাকে চিনতে না পারায় তার দেহ তল্লাসি করেন। তল্লাসিকালে আইয়ুবের কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ৪৬ হাজার ৬৬৫ টাকা ও ৩শত সৌদি রিয়াল এবং ব্যাগ ভর্তি বিস্কুট ও ব্রেড পাওয়া যায়। এরপর সাথে সাথে এলাকাবাসী ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিনকে খবর দেন। এরপর তিনি থানা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নগদ টাকা ও সৌদি রিয়ালসহ আইয়ুব শেখকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed