Main Menu

জগন্নাথপুরে তরুণীকে গনধর্ষণ, আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তরুণী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে বৃহস্পতিবার (৯ জুলাই) সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভার হাসিনাবাদ এলাকায় ১৮ বছরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে গত রোববার (৫ জুলাই) রাতে ওই তরুণীকে তার বাড়ি থেকে বের করে এনে আনোয়ার হোসেন উপজেলা সদরের জগন্নাথপুর বাজারের একটি আবাসিক হোটেলে গিয়ে উঠে। মেয়েটিকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে রাতভর আনোয়ার মিয়া সহ তার ৪ বন্ধু মিলে ধর্ষণ করে। তিনদিন হোটেলের কক্ষে বন্দি থাকার পর বুধবার (৮ জুলাই) সকালের দিকে মেয়েটি কৌশলে হোটেল কক্ষ থেকে বের হয়ে বাড়িতে চলে যায়।

এ বিষয়ে বুধবার বিকেলে ওই তরুণী বাদি হয়ে ৫জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে অপর অভিযুক্ত হাসিনাবাদ এলাকার ছনর মিয়ার ছেলে সেলন মিয়া (২০) এখনও পলাতক।

আটককৃতরা হলো উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৫), হাসিনাবাদ এলাকার পাখি মিয়ার ছেলে ছানা মিয়া (২৬), নেত্রকোনা জেলার (বর্তমান ঠিকানা ইকড়ছই) মৃত সুরুজ মিয়ার ছেলে অনিক মিয়া (১৯) ও বড় মোহাম্মদপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে সুহেল মিয়া (২৪)।

জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) অনিক দেব বলেন, তরুণীর অভিযোগের প্রেক্ষিতে চারজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed