Main Menu

জৈন্তাপুরে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৮ জুলাই) বিকেলে জৈন্তাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শাহীন আলম (২২) গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে ও মো. জামিল হোসেন (২৩) পান্তুমায় গ্রামের প্রয়াত আরব আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Share





Related News

Comments are Closed