চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড প্রদান করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল। এসময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল জানান, বুধবার (৮ জুলাই) বিকেলে চুনারুঘাট সদর ইউনিয়নের ঘরগাঁও এলাকায় অবৈধ বালু উত্তোলন দায়ে এ অভিযান পরিচালনা করে ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ জানিয়েছেন, সরকার অনুমোদিত বালুমহাল ছাড়া অবৈধ ভাবে বালু উত্তোলন ও বালু বহনকৃত পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed