পূর্বধলায় বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের মহিষপট্রি গ্রামের আবু সামাকে রাস্তার পাশে অবৈধভাবে বালু মজুদ রেখে বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
এতে জনদূর্ভোগ সৃষ্টির পাশাপাশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতে চরম দূর্ভোগের সৃষ্টি হচ্ছে, এমন সময় বিষয়টি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করে।
আবু সামা পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের মহিষপট্রি গ্রামের আবুল হোসেনের ছেলে।
বুধবার (৮ জুলাই) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম এ আদেশ দেন।
জানা যায়, আবু সামা নামে ঐ ব্যাক্তি পূর্বধলা-হোগলা-গোয়াতলা সড়কের মহিষপট্টি বাজারের রাস্তার পাশে অবৈধ ভাবে বালু মজুত রেখে বিক্রি ও জনদূর্ভোগ সৃস্টি করে আসছিল এমন অভিযোগের প্রেক্ষিতে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকতা বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed