২০ দিনে সাইকেলে ৬ হাজার কিলোমিটার পাড়ি
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিন গড়ে ৩০০ কিলোমিটার সাইকেল চালানো মুখের কথা নয়। অথচ সেটাই করেছেন টানা ২০ দিন। সাইকেল চালিয়ে এক দিনে ৩০০ কিলোমিটার যাওয়াটা সাইকেলবিদদের জন্য খুব বড় একটা বিষয় না। কিন্তু তারপরও টানা ২০ দিন এভাবে সাইকেল চালানোটা সত্যিই কঠিন। আর সেটাই করে দেখিয়েছেন বিয়ান্সা হায়েস। তিনি কানাডার একজন নামকরা সাইকেলবিদ। এবার সারা বিশ্বের নারী সাইকেলবিদদের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র ২০ দিনে তিনি পাড়ি দিয়েছেন ৫ হাজার ৯০০ কিলোমটার বা ৩ হাজার ৬৬৬ মাইল।
মূলত জরায়ু ক্যানসার গবেষণার তহবিল সংগ্রহ করতেই এমন চ্যালেঞ্জ নিয়েছিলেন নারী সাইকেলবিদ বিয়ান্সা। এই ২০ দিনে তিনি ৩০ হাজার ডলারের উপরে তহবিল সংগ্রহ করেছেন।
নারীদের জন্য তহবিল সংগ্রহের পেছনের ইতিহাস সম্পর্কে তিনি বলেন, ২০১৮ সালে জরায়ু ক্যানসারে বোনকে হারিয়েছেন তিনি। এর পর থেকেই এ বিষয়ে সচেতনতা এবং তহবিল সংগ্রহে কাজ করে যাচ্ছেন।
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার থেকে যাত্রা শুরু করে ২০ দিনের মাথায় নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্সে যাত্রা শেষ করেন বিয়ান্সা। একজন নারী হিসেবে ২০ দিনে এই পথ পাড়ি দেওয়ার মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।
এখন থেকে কানাডার দ্রুততম নারী সাইকেলবিদ হিসেবে বিয়ান্সার নামটিই সবার আগে উচ্চারিত হবে। পুরুষদের ক্ষেত্রে ১৫ দিনে এই পথ পাড়ি দিয়ে রেকর্ডের নজির রয়েছে। খবর সাইকেল কানাডা ডট কম।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed