শায়েস্তাগঞ্জে ইউএনও করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাকালীন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের নাম উঠে এসেছে। এবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউএনও সুমী আক্তার কয়েক দিন আগে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। বুধবার ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাব. মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে তার করোনাভাইরাসে শনাক্ত হয়।
এ ছাড়া জেলায় নতুন করে আরও ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। ইউএনও সুমী আক্তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৩৩৭, চুনারুঘাট ১৫৬, মাধবপুর ১২৬, নবীগঞ্জ ৮৭, বাহুবল ৬০, লাখাই ৩৫, বানিয়াচং ৩৬ ও আজমিরীগঞ্জ উপজেলায় ২৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ৩৩৫ জন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed