মারা গেছেন আইভোরিকোস্টের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ আইভোরিকোস্টের প্রধানমন্ত্রী আমাদু গন কৌলিবালি মারা গেছেন। বুধবার (৮ জুলাই) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ফ্রান্সে দুই মাস ধরে হার্টের চিকিৎসার পর সদ্যই দেশে ফিরেছিলেন তিনি। এক রাষ্ট্রীয় বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি, আনাদোলু এজেন্সি।
অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন পার্টির প্রার্থী মনোনীত হয়েছিলেন ৬১ বছর বয়সী দুইবারের প্রধানমন্ত্রী এই রাজনীতিবিদ।
গোন কুলিবালির মৃত্যুতে পুরো দেশ শোকগ্রস্ত বলে জানিয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে উয়েতারা। তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন না, উয়েতারা এমনটি জানানোর পরই কুলিবালিকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিল ক্ষমতাসীন দল।
২০১২ সালে কৌলিবালির হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়। গত মে মাসে তিনি ফ্রান্সে যান ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করতে। দুই মাস চিকিৎসা নিয়ে গেল ২ জুলাই তিনি দেশে ফেরেন। ৮ জুলাই চলে গেলেন না ফেরার দেশে।
গেল মার্চে তিনি করোনা রোগীর সংস্পর্শে গিয়েছিলেন। এরপর ছিলেন আইসোলেশনে। যদিও দুই দফার পরীক্ষায় তিনি নেগেটিভ হন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed