Main Menu

মৌলভীবাজারে আরো ৩৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ২৩ জন, বড়লেখা উপজেলায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, কুলাউড়ার ২ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং রাজনগর উপজেলার ১ জন রয়েছেন।

এনিয়ে মৌলভীবাজার জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ৬০৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১৩ জন, আর মারা গেছেন ৬ জন।

Share





Related News

Comments are Closed