Main Menu

সিলেটে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অজ্ঞাতনাম যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর পৌনে ৫টায় রেল স্টেশন থেকে হুমায়ূন রশীদ চৌধুরী চত্বর যাওয়ার লিংক রোডের রেল লাইনের পাশে পাকা রাস্তার উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের বয়স আনুমানিক ২৬/২৭ বছর হবে। তার পরনে পুরাতন জিন্সের প্যান্ট, গায়ে হালকা সবুজ রংয়ের টি-শার্ট ও গলায় গামছা পরিহিত ছিল।

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজ উদ্দিনের নেতৃত্বে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাশটি যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫১৮) অথবা ডিউটি অফিসার, দক্ষিণ সুরমা থানা (০১৭৯১-১১১৩৪৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed