Main Menu

দেশে করোনায় আরো ৪৬ মৃত্যু, শনাক্ত ৩৪৮৯

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯৭ জনে। এসময়ে নতুন করে ৩ হাজার ৪৮৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন।

বুধবার (৮ জুলাই) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা পরীক্ষা করা হচ্ছে ৭৫টি ল্যাবে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৩৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৭২টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি।

নতুন মারা যাওয়া ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৮ এবং নারী ৮ জন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৮ জন।

মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন রয়েছেন।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে মোট সুস্থ হলেন ৮০ হাজার ৮৩৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed