চীনে বাস দুর্ঘটনায় নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক: চীনে বাস দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৬ জন।
মঙ্গলবার (৭ জুলাই) গুইজু প্রদেশ হয় এ দুর্ঘটনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে ৩৭ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, লেকের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালকসহ ২০ জনের। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন।
বাসটি উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
« সিলেটে কল দিলেই বাসায় পৌঁছবে ফ্রি অক্সিজেন (Previous News)
(Next News) করোনায় বিএনপি নেতা ড. ইনামের পিতার মৃত্যু »
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed