Main Menu

সিলেটে কল দিলেই বাসায় পৌঁছবে ফ্রি অক্সিজেন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত রোগীদের অনেককেই দিতে হচ্ছে অক্সিজেন। ফলে প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। এতে বেড়ে গেছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদ। চাহিদা বাড়ায় দেখা দিয়েছে সঙ্কটও। সিলেটে উচ্চমূল্যেও অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন না অনেক রোগী।

প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার না পেয়ে বিপাকে পড়ছেন রোগীরা। মারাও যাচ্ছেন কেউ কেউ। অনেকে আবার ১০ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার কিনতে হচ্ছে ৩০-৩২ হাজার টাকায়।

এই অবস্থায় সিলেটের রোগীদের পাশে এসে দাঁড়িয়েছে আব্দুল জলিল ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সিলেট নগরীরে বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে তারা। নগরীর যে কেউ প্রয়োজনে ফোন করে এ সেবা গ্রহণ করতে পারেন। এজন্য খোলা হয়েছে হটলাইনও।

গত শনিবার (৪ জুলাই) থেকে এই সেবা চালু করে আব্দুল জব্বার ফাউন্ডেশন। এরপর থেকে প্রতিদিন অক্সিজেন সিলিন্ডারের জন্য অনেক ফোন আসছে বলে জানিয়েছেন উদ্যোগের সাথে সম্পৃক্তরা।

সিলেটের ব্যবসায়ী নেতা আবদুল জব্বার জলিল নিজের নামে এই ফাউন্ডেশন গড়ে তোলেন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে অসহায় মানুষের সহায়তা করে এসছে এই ফাউন্ডেশন। এবার বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ নেওয়া হলো।

এ ব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, প্রতিদিনই শুনতে পাই অনেকে বিভিন্ন জায়গায় ঘুরেও অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন না। অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার খবরও আসছে। এ অবস্থায় অসুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

তিনি বলেন, আপাতত প্রতিদিন অন্তত ১০ জন রোগীর সেবা প্রদানের প্রস্তুতি আমাদের রয়েছে। অক্সিজোেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটি গাড়িও রাখা হয়েছে। প্রয়োজনে সেবার পরিধি আরও বাড়ানো হবে।

Manual1 Ad Code

এই কার্যক্রম শুরুর পর থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন ৬/৭ জন রোগীকে সেবা দিতে হচ্ছে।

এই কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, কেবল করোনা আক্রান্ত না, অন্যান্য রোগীদেরও অক্সিজেনের প্রয়োজন হয়। সবার কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগটি নিয়েছি। সিলেটে অক্সিজেনের অভাবে কোনো রোগীকে যাতে দূর্ভোগ পোহাতে না হয় এই চিন্তা থেকেই এমন উদ্যোগ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে ০১৭৩৩-৩০৯৮৬২ ও ০১৭৩৩-৩০৯৮৬৩ নাম্বারে যে কেউ ফোন করে যোগাযোগ করতে পারেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে গাড়ি দিয়ে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে।

Manual7 Ad Code

এই উদ্যোগের সাথে যুক্ত ডা. এহসানুজ্জামান খান বলেন, রোগীর পরিবারের পক্ষ থেকে ফোন দিলে আমরা বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবো। এসময় পালস অক্সিমিটার দিয়ে রোগীর শারিরীক অবস্থা পরীক্ষা করা হবে। যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে তাকে এ সেবা দেওয়া হবে। আসলেই শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেওয়া হবে।

এই উদ্যোগের সাথে যুক্ত আরেক চিকিৎসক ডা. আবু ইউসুফ নাজিম বলেন, করোনা আক্রান্ত ৮০ শতাংশ রোগীই বাসায় চিকিৎসা নিতে পারবেন। এতে হাসপাতালের উপর চাপও কমবে। তবে বাসায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে অক্সিজেনের প্রয়োজন হতে পারে। কিন্তু তাৎক্ষনিক এই সেবাটি পাওয়া যায় না। এতে রোগীর প্রাণহানীর ঘটনাও ঘটে। এই সংকটের কথা চিন্তা করে সিলেট শহরের রোগীদের জন্য জরুরি অক্সিজেন সেবা চালু করা হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code