ছাতকে ৬দিনের ব্যবধানে যুবক-যুবতীর লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হালদা নদী থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুরে ইউনিয়নের ভাতগাঁও গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পাশে হালদা নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। খবর পেয়ে বিকেলে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত ওই ভাসমান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসময় ছাতক সার্কেলের এএসপি বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সোহেল রানা যুবতীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, গেল ৩০ জুন একই এলাকা থেকে অজ্ঞাতনামা আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশের ধারনা বন্যার পানিতে লাশগুলো ভেসে এসেছে।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed