বিশ্বনাথে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় জব্দ করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও সরঞ্জাম পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আমতৈল ধলিপাড়া এলাকার হাওর থেকে ভ্রাম্যমাণ আদালত’র মাধ্যমে এগুলো করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। পরে বিকেলে উপজেলা পরিষদ মাঠে জব্দ করা প্রায় ১ হাজার মিটার কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, নিষিদ্ধ এসব জালের ফাঁস খুবই ছোট হওয়ায় মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে। এতে মাছের প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed