স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বনাথে ১৮ ব্যক্তিকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে যত্রতত্র ঘুরাফেরা করার অপরাধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৮ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় এ দন্ড দেয়া হয়।
মঙ্গলবার বিভিন্ন সময়ে উপজেলা সদরের নতুন বাজার, পুরাতনবাজার ও রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা, স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed