জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সহিদাবাদ এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে জকিগঞ্জের ৬ নং সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ এলাকাস্থ সুরমা নদীর ডাইকের পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ) সার্কেল সুদীপ্ত রায়ের তত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।
অভিযান থেকে একজনকে গ্রেপ্তার করলেও খলিলুরের সহযোগী অন্যান্য আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কোন মহল যেন মাদক ব্যবসা চালাতে না পারে, সেজন্য পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। এরই প্রেক্ষিতে জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed