বান্দরবানে সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের ৬ জন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত দুই জন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সদরের বাঘমারায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেএসএসের সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। এছাড়া গুলিবিদ্ধ দুজন হলেন- বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) মূল ও সংস্কারপন্থী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিতে জেএসএসের সংস্কারপন্থী গ্রুপের ৬ জন নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed