Main Menu

বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে শাজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মামুন আহমেদ চৌধুরী (১১) ছাতক উপজেলার বাসিন্দা মো. রাসেল মিয়ার ছেলে। সে শাজাহানপুর গভমেন্ট অফিসার্স কোয়ার্টারের একটি ভবনে মা শিরিন আক্তারের সাথে থাকতো।

নিহতের মামা খালেদ আহমেদ জানান, ওই কোয়াটারের ১২ নম্বর ভবনের পাঁচতলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে মামুন হঠাৎ ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ছয়টায় মৃত্যু হয় তার।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed