কোম্পানীগঞ্জে নৌপথে চাঁদাবাজিকালে আটক ৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে বালু বোঝাই নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ২ টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে মো. সেলিম আহমদ (২৫) ও আব্দুল কাইয়ুমের ছেলে জুয়েল (২৫), তাতীকোনা গ্রামের আবাছ আলীর ছেলে সমুজ আলী (৩২), চারেরবন গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েক মিয়া (৪০), চড়ারপার গ্রামের জালাল উদ্দীনের ছেলে ফরহাদ মিয়া (২৬)।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় উপজেলার পারকুলের চেঙ্গেরখাল নদীতে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নদীপথে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ থানায় কেউ কোন অবৈধ কাজ করে পার পাবে না। গত ২ দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ পাথর জব্দ করে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed