গোলাপগঞ্জে ১০জন ভিক্ষুককে ১০০টি হাঁস প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ১০জন ভিক্ষুকের মধ্যে ১০০টি হাঁস বিতরণ করা হয়েছে৷ সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ হাঁস বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ ১০ জন ভিক্ষুককে ১০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে। যাদের হাঁস দেওয়া হয়েছে তাঁরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তারা আর ভিক্ষা করবেনা। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর পূর্বেও একজন ভিক্ষুককে ২৩ হাজার টাকা মূল্যের একটি গরু ও আরও দুজনকে ১০ হাজার টাকা মূল্যের দুটি ছাগল এবং ২৯ জন ভিক্ষুককে ১২০০ টাকা করে নগদ ও সবজির বীজ বিতরণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed