বিআরটিসির বাসের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসির বাসের চাপায় ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পঁচিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারগিস (৪৫) আসমা (৪৩), লামিয়া (২১) ও নাইম (২২) । গুরুত্বর আহত ভ্যান চালককে বীরগজ্ঞ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান জানান, ভ্যানটিকে পঞ্চগড়মুখী একটি বিআরটিসির বাস চাপা দেয়। বাসটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এছাড়া ভ্যানের অপর দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed