সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হয়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থ্যাইল্যান্ডে নেয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী ও ভাগিনে মুজিবর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২ জুন জ্বর, অল্যার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনি ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে।’
জ্বর, অ্যালার্জির সমস্যাসহ নানা শারীরিক জটিলতা নিয়ে গত ২ জুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৭ বছর বয়সী সাহারা খাতুন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।
এর মধ্যে অবস্থার অবনতি হলে দুদিন আগেই মুজিবর রহমান গণমাধ্যমকে ইঙ্গিত দিয়েছিলেন, সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হতে পারে।
তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছেন আওয়ামী লীগের এই সভাপতিমন্ডলীর সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এলে সাহারা খাতুনকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
Related News
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণাRead More
দেশের ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ রাতের মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণRead More



Comments are Closed