সিলেট বিভাগে করোনাক্রান্ত ৫২৭০, মৃত্যু ৮৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে রোববার একদিনে আরও ১৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৮ জন, আর মারা গেছেন ৮৮ জন।
রোববার (৫ জুলাই) ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, হবিগঞ্জের ৪৫ জন, মৌলভীবাজারের ৩৫ আর সুনামগঞ্জের ৩৫ জন। এদিকে করোনাভাইরাসে গোলাপগঞ্জে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজারের রাজনগরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক নারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।
একইদিন শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ৩৫ জন সুনামগঞ্জ জেলার ও ৮ জন সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৩ জন।
আর সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আজ রোববার সুনামগঞ্জে ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৯৭ জনে।
অন্যদিকে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল জানান, রোববার ঢাকা থেকে ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে।
আর মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, মৌলভীবাজারে রোববার আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সর্বমোট ৫৫৭ জন।
সর্বশেষ রোববার (৫ জুলাই) হবিগঞ্জের ৪৫ জন, মৌলভীবাজারের ৩৫, সুনামগঞ্জের ৩৫ জন আর সিলেটের ৫৫ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২৭০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮১৩, সুনামগঞ্জে ১০৯৭ হবিগঞ্জে ৮০৩ এবং মৌলভীবাজারে ৫৫৭ জন।
সবশেষ রোববার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৮৮ জন। এরমধ্যে সিলেটে ৬৯, মৌলভীবাজারে ৬, সুনামগঞ্জে ৭ এবং হবিগঞ্জে ৬ জন।
রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১৬৯৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫১৩, সুনামগঞ্জে ৬১০, হবিগঞ্জে ২৯৮ এবং মৌলভীবাজারে ২৭৭ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed