Main Menu

বিশ্বনাথে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে ফাতেমা বেগম (২১) নামে এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের জামিল আহমদের (২৪) স্ত্রী।

Manual2 Ad Code

খবর পেয়ে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বিশ্বনাথ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Manual4 Ad Code

গতকাল বুধবার রাতের কোনো এক সময় স্বামী ও পরিবারের সদস্যদের অজান্তে ফাতেমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

Manual4 Ad Code

জানা গেছে, বুধবার রাতে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন ফাতেমা বেগম। আজ বৃহস্পতিবার সকালে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে খুঁজতে থাকেন। কিন্তু ডাকাডাকি করেও ঘরের ভেতরে কোথাও স্ত্রীর কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে সকাল ১০টায় বসতঘরের পেছনের কক্ষে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান স্বামী। কী কারণে গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন তা জানা যায়নি।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী ঘটনার সত্যা নিশ্চিত করেছেন। তিনি জানান দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code