Main Menu

দোয়ারায় ৪দিন পর ভেসে উঠল যুবকের লাশ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্যার পানিতে ডুবে মারা যাওয়া নজির আহমদ (২৮) এর লাশ চারদিন পর ভেসে উঠল। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭ টার দিকে তার লাশ ভেসে উঠে। নজির আহমদ উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজিনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

Manual7 Ad Code

এর আগে গত সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছাতক-দোয়ারা-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালে স্রোতের পানিতে পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

Manual2 Ad Code

এলাকাবাসী জানান, গত দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমদ। সেই সুবাধে সোমবার (২৯ জুন) রাতে তিনি মান্নারগাঁও ইউনিয়নের ডুলপশি গ্রামের শ্বশুর রজব আলীর বাড়িতে যাওয়ার পথে নোয়াগাঁও খালে বন্যার পানিতে নতুন ভাঙন অংশটুকু পারাপার হওয়ার সময় পা পিছলে পড়ে যান। এরপর থেকে গত চারদিন যাবত নিখোঁজ ছিলেন নজির আহমদ। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। মঙ্গলবার বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও নিখোঁজের সন্ধান পায়নি।

দোয়ারা থানার ওসি মো. আবুল হাশেম বলেন, চারদিন পর নজিরের লাশ বৃহস্পতিবার সকালে নোয়াগাঁওর ভাঙন এলাকার প্রায় ৪ মিটার নিচে পানির উপরে ভেসে উঠে। লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code