Main Menu

সিলেট জেলায় আরও ৮২ জনের করোনা শনাক্ত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সকলেই সিলেট জেলার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে বেশক’জন চিকিৎসক ও পুলিশ সদস্য রয়েছেন।

বুধবার (১ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৮০ জনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস।

হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।

জানা যায়, নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ৪৮ জন, গোলাপগঞ্জ উপজেলার ১২ জন, কানাইঘাটের ৪ জন, বিয়ানীবাজারের ৩ জন, দক্ষিণ সুরমা ও বিশ্বনাথে ২ জন করে এবং জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় ১ জন করে রয়েছেন। এর মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন।

এর আগে আজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলার ২জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত ২ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হলো।

Manual7 Ad Code

সব মিলিয়ে বুধবার (১ জুলাই) রাত পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬৩২ জন, সুনামগঞ্জ জেলার ১০১৫ জন, হবিগঞ্জ জেলার ৭২২ জন ও মৌলভীবাজার জেলার ৫৩৯ জন রয়েছেন।

Manual3 Ad Code

অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। সবশেষ বুধবার (১ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪১২ জন, সুনামগঞ্জে ৪৫৯ জন, হবিগঞ্জে ২১৮ জন এবং মৌলভীবাজারে ২১৫ জন।

Manual5 Ad Code

এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬১ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ৪ জন।

Manual4 Ad Code

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code