Main Menu

সুনামগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের আরও ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। তবে কোন উপজেলার কতজন আক্রান্ত হয়েছেন তাৎক্ষনিক জানাতে পারেননি।

Manual4 Ad Code

সবশেষ বুধবার (১ জুলাই) হবিগঞ্জের ১১৭ আর মৌলভীবাজারের ৭০ জন এবং সুনামগঞ্জের ২৫ জন নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৫৫০ জন, সুনামগঞ্জে ১০১৫ জন, হবিগঞ্জে ৭২২ জন এবং মৌলভীবাজারে ৫০০ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual7 Ad Code

সবশেষ বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬১, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৬ এবং মৌলভীবাজারে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Manual7 Ad Code

অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। সবশেষ বুধবার (১ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪১২ জন, সুনামগঞ্জে ৪৫৯ জন, হবিগঞ্জে ২১৮ জন এবং মৌলভীবাজারে ২১৫ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code