মৌলভীবাজারে আরও ৭০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলায় আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ।
তিনি জানান, আজ ঢাকা থেকে জেলায় এ ৭০ জনের করোনা পজিটিভ রিপোর্ট জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ২৫ জন, রাজনগরে ৭ জন, কুলাউড়ায় ৯ জন, জুড়িতে ৬ জন, কমলগঞ্জে ১২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, বড়লেখায় ৫ জন রয়েছেন ।
নতুন আক্রান্ত হওয়া এই ৭০ জনকে নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০০ জন ও সুস্থ হয়েছেন ২১৫ জন বলেও নিশ্চিত করেছেন তিনি। আর জেলায় এ পর্যন্ত মারা গেছেন চারজন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed