রাজনগরে ইউএনও, ডাক্তার করোনায় আক্রান্ত
রাজনগর সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে আরো ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার রাতে ঢাকার পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে মৌলভীবাজার সিভিল সার্জনকে এ ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাঠালে আজ বুধবার ১ জুলাই সকালে রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে জানানো হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ।
নতুন আক্রান্তের মধ্যে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (৩২), তার বাসার গৃহপরিচারিকা (৬০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা ডাক্তার (২৭), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩৮), অগ্রণী ব্যাংক, মুন্সিবাজার শাখার এক কর্মকর্তা (৩৫), উত্তরভাগ চা বাগানের এক শ্রমিক (৫০) ও উপজেলার দক্ষিন দাশপাড়া গ্রামের এক যুবক (২৪)।
জানা যায়, আক্রান্তদের বাসা-বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী নতুন আক্রান্ত ৭ জন সহ রাজনগরে এখন পর্যন্ত ৩ জন ডাক্তার, ৫ জন ব্যাংক কর্মচারী, উপজেলা প্রশাসনের ২ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এছাড়াও অন্য উপজেলার তালিকায় রাজনগরের আরো ৪ জন রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বর্ণালী দাস জানান, রাজনগরের সর্বস্তরের মানুষকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় এ দুর্যোগ মোকাবেলা করা কঠিন হয়ে দাড়াবে। সরকারের যথাযথ নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে কার্যক্রম অব্যাহত আছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed