Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৪৬০০ ছাড়াল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারে পৌঁছতে আর হয়তো কয়েক দিন লাগবে। এ ভাইরাসে গত কয়েকদিনের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তারই ইঙ্গিত দিচ্ছে।

সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার একদিনে কোভিড-১৯-এ পজেটিভ শনাক্ত হয়েছেন আরও ১৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৩ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ৩৯ জন।

একইদিন বিভাগে মহামারি করোনা কেড়ে নিয়েছে আরও ২ জনের প্রাণ। এই দুইজনই সিলেট জেলার বাসিন্দা।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৫০ জন, সুনামগঞ্জে ৯৯০ জন, হবিগঞ্জে ৬০৫ জন ও মৌলভীবাজার জেলায় ৪৬৯ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২৫০ জন। এর মধ্যে সিলেটে ১১৮, সুনামগঞ্জে ৫৮, হবিগঞ্জে ৫৬ ও মৌলভীবাজারে ১৮ জন।

এছাড়া করোনা পজেটিভ ও উপসর্গযুক্ত- সব মিলিয়ে বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৭১৮ জন। এর মধ্যে সিলেটে ২৭২, সুনামগঞ্জে ২৪৮, হবিগঞ্জে ১৬৬ ও মৌলভীবাজারে ৩২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।

এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩০৪ জন। এর মধ্যে সিলেটে ৪১২, সুনামগঞ্জে ৪৫৯, হবিগঞ্জে ২১৮ ও মৌলভীবাজারে ২১৫ জন।

এদিকে, সিলেট বিভাগে মঙ্গলবার করোনায় কেড়ে নিয়েছে আরও ২ জনের প্রাণ। এই দুইজনই সিলেট জেলার বাসিন্দা। এ সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed