দেশে নতুন করোনায় শনাক্ত ৩৭৭৫, মৃত্যু ৪১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে। সেই সাথে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন।
বুধার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৬৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮৯৮টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৭ হাজার ৮৭৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।
নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৮ এবং নারী তিনজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৩ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৩ জন, বাসায় মারা গেছেন ১৮ জন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৮১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ৬২ হাজার ১০৮ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed