Main Menu

শাবির ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) শাবির ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ১২৩টি ও সিলেটের ৬১ মিলে মোট ১৮৪ টি নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে পুর্বের সংরক্ষিত আরও কয়েকটিসহ মোট ১৮৮টির পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১০ জন সুনামগঞ্জ ও ১৬ জন সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed